শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১.১২ পিএম

স্টাফ রিপোর্টার



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিববার (২৪ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল নিয়ে দুই আরোহী উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মামলা প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com