বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

সিরাজগঞ্জে বাসচাপায় স্বাস্থ্য সহকারী নিহত

  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৪৯ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জে বাসচাপায় ইজাব আল মাসুদ (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ সেপ্টম্বর) দুপুর ২টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে দ্রুতগামী বাসচাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘরগ্রামের ইসাহাক আলীর ছেলে এবং ওই ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে রাস্তা পারাপারের সময় বনপাড়া থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস মান্নাননগর চৌরাস্তা এলাকায় ওই ব্যক্তিকে চাপা দেয়।

এতে তিনি গুরুত্বর আহত হন।

উপস্থিত লোকজন মুমূর্ষু  অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সিরাজুম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com