শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫.২৮ পিএম
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার॥
বুধবার সকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর এলাকায় মায়ের আঁচল নামক একটি হোটেলের সামনে বাসের ধাক্কায় মুনজুরুল ইসলাম (৪৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
নিহত স্কুল শিক্ষক মুনজুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশিট তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে।
এদিকে নিহত স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও এলাকাতে শোকের ছায়া নেমে আসে। একনজর দেখার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ এলাকাবাসী তার বাড়িতে ভিড় জমায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com