বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই সংকট নিরসন, কীভাবে ? ব্যাখ্যা চায় কমিটি তথ্য অধিকার আইন: সচেতনতা বাড়লেও প্রয়োগে ভীতি ও ঘাটতি, আটকে আছে সাড়ে ৮০০-এর বেশি শুনানি একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামায়াতের সাবেক এমপির জামাতা ডিবি হেফাজতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ

সিরাজগঞ্জে কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৩৫ পিএম
ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার॥



ভুল চিকিৎসা ও অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় জনতা সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের মুজিব সড়কের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত প্রসূতির নাম শিউলী খাতুন (২০)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের মাহিমের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রসববেদনা উঠলে শিউলী খাতুনকে পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসক সুলতান মাহমুদের নেতৃত্বে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে তাকে বেডে নেওয়ার পর বুকে তীব্র ব্যথা অনুভব করার কথা জানান তিনি। বিষয়টি হাসপাতালের পরিচালক কামাল তালুকদার ও চিকিৎসকদের অবহিত করেন স্বজনেরা।

পরিস্থিতির অবনতি হলে ওইদিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬:০০ টার দিকে শিউলী খাতুনকে পুন:রায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। স্বজনদের দাবি, প্রায় আট ঘণ্টা পর রাত ২:০০টার দিকে অচেতন অবস্থায় তাকে ওটি থেকে বের করা হয়। পরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলা হয়। পরে তাকে বগুড়ায় নেয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিউলীর মৃত্যুর খবর সিরাজগঞ্জে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় জনতা কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে গিয়ে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তুলে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিহতের ভাই পান্না সেখ দুই চিকিৎসক ও হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পান্না সেখ অভিযোগ করে বলেন, সিজারিয়ান অপারেশনের পর থেকেই আমার বোনের বুকে তীব্র ব্যথা শুরু হয়। ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি। হাসপাতালের লাইসেন্স বাতিলের পাশাপাশি অভিযুক্ত দুই চিকিৎসক ও পরিচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক, চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com