বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮.১২ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার এসআই জুবাইদা খাতুন বলেন, সকালে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com