বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

সিরাজগঞ্জে রেল প্রকল্পের জমির মূল্য নির্ধারণে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৩৬ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



বগুড়া থেকে শহীদ এম. মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে কালিয়া চৌধুরী মৌজার অধিগ্রহণকৃত সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর)  সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জমির মালিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মাহমুদ, হাজী আনোয়ার হোসেন মণ্ডল, আব্দুল ছালাম মণ্ডল (পান্না), বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন মণ্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ ও মাওলানা মুহাহিদুল ইসলাম প্রমুখ।

জমির মালিকরা অভিযোগ করেন, সরকার যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছে তা বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ন্যায়সংগত ক্ষতিপূরণ নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পরে জমির মালিকরা জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে শত শত জমির মালিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com