বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সিরাজগঞ্জে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচারের দাবি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৪.৪৭ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জে সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রফিক সরকার, সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাসু, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, এপিপি হুমায়ুন কবির কর্নেল প্রমুখ।
বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি ন্যায়বিচার না করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। নিষ্পত্তি হওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে অবৈধ ক্ষমতা দখলের পথ তৈরি করে দিয়েছেন। নিরপেক্ষ নির্বাচন হলে হাসিনা ক্ষমতায় আসতে পারবে না জেনে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছেন। বিভিন্ন আদালতে খায়রুল হকের দোসর রয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দিচ্ছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com