বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪.৩১ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ড প্রদান করেন।

এই হত্যা মামলায় আরেক আসামি মোছা সাহিদা বেগমের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোসা পূর্বপাড়া গ্রামের মো. আবু তালহা’র ছেলে।

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর  প্রসিকিউটর (পিপি) অ্যাড : মো. মাসুদুর রহমান (মাসুদ) এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারসূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেন ও একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভি’র উভয়ে উভয়ের প্রেমে পড়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তুর বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ইসমাইল তার স্ত্রীকে নির্যাতন চালাতে থাকে। এরই এক পর্যায়ে ২০২০ সালের ১৯ জুন শুক্রবার দুপুরে সুমাইয়া খাতুনকে ( সুরুভি) শ্বাসরোধে হত্যা করে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় ইসমাইল ও তার পরিবারের সদস্যরা। এঘটনার পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদি হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার পিতা আবু তালহা ও মা সাহিদা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার বিচারক এই রায় প্রদান করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com