বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে ১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নার্সিং সংস্কার পরিষদ

  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪.১৫ পিএম

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ক্যাডারদের অপসারণ ও নার্সদের সঠিক স্থানে পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নার্সিং সংস্কার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।
রবিবার ( ১৫ সেপ্টেম্বর) বেলা ১২:০০ টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়।
উক্ত হাসপাতালের নার্সিং সেবা তত্ত্বাবধায়ক লাভলী ইয়াসমিন-এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিলটি পূণরায় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা তাদের দাবী অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে উক্ত স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ নাসিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রেহানা আক্তার, শেখ হাসিনা নাসিং কলেজের অধ্যক্ষ্য মোছাঃ তাসলিমা খাতুন, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেজা-ই-রাব্বি, মো. আব্দুল মমিন, মোঃ রবিউল ইসলাম এবং পপি খানম, সিরাজগঞ্জ নাসিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র আহসান হাবিব সোহাগ, সাফা মক্কা নাসিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র মো: সোলাইমান এবং সিরাজগঞ্জ নার্সিং মিডওয়াইফারী ইনস্টিটিউট ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের নার্সিং-এ অধ্যায়নরত শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com