মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সিরাজগঞ্জ জেলা জজ আদালতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫.৩৬ পিএম
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জ জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দু’বছর আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং সিনিয়র জেলা জজের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, আইনজীবি ও জেলা বিএনপির নেতৃবৃন্দ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ।
বুধবার (২৩ অক্টোবার) দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালত চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পরীক্ষার হলে পরীক্ষা না নিয়ে, নিয়োগ কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকরা নিজেদের খাসকামরায় পছন্দের পরীক্ষার্থীদের বসিয়ে ‘গোপন পরীক্ষা’ নিয়েছিলেন। সেই ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। সিরাজগঞ্জ জেলাকে অগ্রাধীকার না দিয়ে সাবেক আইনমন্ত্রী আনিছুল হকের ব্রাক্ষণবাড়িয়া জেলার বাসিন্দাদের প্রার্থীদের অগ্রধিকার দিয়ে কারচুপির মাধ্যমে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

ছবি: টিডিএস

শেখ হাসিনা সরকারের পতনের পর সাত ভুক্তভোগী সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। ক্ষমতার বলে এই দুর্নীতির নেপথ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তৎকালীন আইন সচিব এবং সিনিয়র জেলা ও দায়রা জজের হাত রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ্য করা হয়েছে। তারা দ্রুত এই নিয়োগ বাতিল সহ বর্তমান জেলা ও দায়রা জজের পদত্যাগ দাবি করেন বক্তরা।

মানববন্ধনে শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আইনজীবি ফোরামের আহব্বায়ক এ্যাড. নাজমুল হোসেন, এ্যাড. রফিক তালুকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান, নুরে কায়েস সবুজ, নাজমুল হাসান তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ খান হাসান, আনোয়ার হোসেন রাজেসসহ আরো অনেকে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com