বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

সিরাজগঞ্জ বড়াল নদে অনুষ্ঠিত হলো ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা

  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৪৬ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়াল নদীর বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন এলাকার ৮টি নৌকা।

বাংলাদেশ রোয়িং ফেডারেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটির উদ্ধোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। এ সময় নদীর দুইপাড়ে বিপুলসংখ্যক দর্শকের ভিড় দেখা যায়।

মাহবুব উল আলম বলেন, ‘তারুণ্যের উৎসবে সারা দেশব্যাপী নানা ধরনের খেলাধুলার আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এর অংশ হিসেবে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যেপূর্ণ এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোয়িং ফেডারেশন আয়োজিত এই নৌকা বাইচে দর্শক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করছে। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিন মোল্লা ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাঈদ মোস্তাফিজসহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com