বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি প্রত্যাহার

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৮.২৬ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকালে অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এর আগে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দেওয়ার রায়ের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। এতে শহরের মধ্যে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনীর সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের পেট্রোল টিম, জেলা প্রশাসন ও পুলিশ। সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদেরকে আশ্বস্ত করেন। পরে ছাত্ররা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

সিরাজগঞ্জ জেলা আর্মির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ছাত্রদের অবরোধ কর্মসূচির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি হয়েছিল। অবরোধ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম পাঠানো হয়। সেখানে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। সেনা অফিসার ছাত্রদের সঙ্গে কথা বলেন। পরে ছাত্ররা রাস্তা বন্ধ কর্মসূচি প্রত্যাহার করেন। কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেয়নি সেনাবাহিনী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com