শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫.১২ পিএম
ছবি: সংগৃহীত

ভাইরাল অডিওটি AI দিয়ে তৈরি,
দাবি ওসি রাকিবুলের



স্টাফ রিপোর্টার॥



সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি এ সিদ্ধান্ত নেয়। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

অডিওটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হওয়ার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় ডিএমপি। তবে ভাইরাল অডিওটির বিষয়ে এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া অডিওতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য শোনা যায়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বেশ কিছু মন্তব্য রয়েছে বলে জানা গেছে।



ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি, দাবি ওসি রাকিবুলের



নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়ে রাকিবুল দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি।

পোস্টে তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে এই অডিও না শুনলে বুঝাই যাবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা মহলে আলোচনা ও সমালোচনার মধ্যে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com