মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সৌদি আরব সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র করবে বাংলাদেশে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০.০৫ এএম

এফবিডি ডেস্ক॥

দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে যাচ্ছে সৌদি আরবের এ্যাকেয়া পাওয়ার। এ লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণারয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বিদ্যুৎ ভবনে এই সমঝোতা স্মারক সই হয়। পিডিবির সচিব মোহাম্মদ সেলিম রেজা এবং এ্যাকোয়া পাওয়ারের ব্যবসা উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক আয়াদ আল আমরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘নবায়ণযোগ্য জ্বালানির প্রসারে সরকার সমন্বিতভাবে কাজ করছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছে।

তিনি বলেন, সৌদি কোম্পানি এ্যাকোয়া পাওয়ারের এক হাজার মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ স্থাপনের আগ্রহ প্রশংসার যোগ্য। বাংলাদেশ নানাভাবে নবায়ণযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করছে। জমির সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। এ্যাকোয়া পাওয়ার বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তা নিয়ে আসবে; যা আমাদের ২০৪১ সালের ক্লিন এনার্জির পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবে।

এখন পর্যন্ত দেশে আটটি সৌরবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বাগেরহাটে ওরিয়নের ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া ৩০ ও ৩৫ মেগাওয়াটের আরও দুটি সৌরবিদ্যুৎকেন্দ্র বেসরকারি উদ্যোক্তারা নির্মাণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ্যাকোয়া পাওয়ার বাংলাদেশে সৌর বিদ্যুৎ স্থাপনে প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা দেবে আর পিডিবি দেবে প্রশাসনিক সহযোগিতা।

অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলান বক্তব্য রাখেন।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com