মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

স্কুলে স্কুলে বই উৎসব

  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৮.৩১ এএম

এফবিডি ডেস্ক॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও প্রাক প্রাথমিকের বই উৎসব শুরু হয়। অন্যদিকে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয় মাধ্যমিকের বই উৎসব। রাজধানীর স্কুলগুলোতে সকাল ১০টায় বই বিতরণ শুরু হয়। এ সময় শিক্ষকেরা নতুন বই তুলে দেন ছাত্র-ছাত্রীদের হাতে।

করোনা মহামারির কারণে বন্ধ থাকার দুই বছর পর রাজধানীসহ সারা দেশে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোতে শুরু হয়েছে বই বিতরণ উৎসব। তবে এবার পাঠ্যক্রম অনুযায়ী সব বই হাতে পাবে না শিক্ষার্থীরা। আবার অভিযোগ আছে নিম্নমানের কাগজে প্রস্তুত বই সরবরাহেরও।

রোববার সকাল ১০টা থেকে জাতীয় পাঠ্যপুস্তক দিবস-২০২৩ এর যাত্রা শুরু করেন শিক্ষামন্ত্রী দীপুমনি ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও প্রাক প্রাথমিকের বই উৎসব শুরু হয়। অন্যদিকে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয় মাধ্যমিকের বই উৎসব।

রাজধানীর স্কুলগুলোতে সকাল ১০টায় বই বিতরণ শুরু হয়। এ সময় শিক্ষকেরা নতুন বই তুলে দেন ছাত্র-ছাত্রীদের হাতে।

এ বছর বই উৎসবে সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ শিক্ষার্থীর মাঝে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনা মূল্যে বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে।

২০১০ সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিনা মূল্যে পাঠ্যপুস্তক দেয়ার কার্যক্রম শুরু করে। ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১ কপি পাঠ্যপুস্তক বিনা মূল্যে বিতরণ করা হয়।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com