বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন: কাদের

  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১১.৩২ এএম

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শপিংমল, দোকান-পাট ও বাজারগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে দিনের বেলায় সরকার দোকান খোলার অনুমতি দিয়েছে। দোকান মালিকদের পরিস্থিতি অনুধাবন করে ও ভয়াবহতা উপলব্ধি করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, আবারও যেন লকডাউন দিতে না হয়, আবারও যাতে দোকানপাট বন্ধ করতে না হয়, সেজন্য আপনারা মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

ওবায়দুল কাদের বলেন, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মানার শর্ত দিয়ে যখন গণপরিবহন চালানোর অনুমতি দেওয়া হবে, সেই সুযোগের অপব্যবহার যেন কোনো গণপরিবহন না করে।

তিনি বলেন, অর্ধেকের বেশি যাত্রী নিলে বা দাঁড়িয়ে যাত্রী নিলে বা বেশি ভাড়া নিলে, শর্ত না মানলে সরকার আবার লকডাউন দিতে বাধ্য হবে।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও নগদ সাহায্য নিয়ে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও নগদ অর্থ যাতে বেহাতে না যায়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

করোনা টিকা নিয়ে বিএনপির ‘অপপ্রচার’ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম ডোজের মত দ্বিতীয় ডোজের টিকাও যথাসময়ে জনগণ গ্রহণ করবে ইনশাআল্লাহ। দেশের জনগণের শেখ হাসিনার ওপর সে আস্থা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com