বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৫৪ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আগামীকাল বুধবার বিকেল ৫টার দিকে বিএনপি চেয়ারপার্সন তার গুলশানের বাসা থেকে হাসপাতালে যাবেন।
এর আগে, প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট (বুধবার) সন্ধ্যায় ঢাকার গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এর আগে, গত ৮ জুলাই খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মাত্র ছয় দিন আগে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।
২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকেরা।
বিএনপি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে। লম্বা যাত্রার জন্য তার শরীর উপযোগী হয়ে উঠলে তাকে যুক্তরাজ্যে নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com