বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯.১৫ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) দুপুর ৩টায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, কলেজ ছাত্র হত্যা মামলায় জান্নাত আরা হেনরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামী নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি জান্নাত আরা হেনরী।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আমার ছেলে (বাদী) আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখ বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্যান্য ছাত্রদের সাথে সেখানে উপস্থিত ছিলো। দুপুর ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সকল আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা অবৈধ পিস্তল, সাটারগান, বন্দুক, হাত বোমা, পেট্রোল সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এসময় ছাত্র জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এসময় আসামীরা কলেজ ছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাথারী মারপিট করে হত্যা করে। পরে তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেষ্ট করা হয়। পরিবারের সঙ্গে ডিএনএ টেস্টে প্রমাণ মিললে চলতি বছরের ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ২৩ মার্চ মামলাটি দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com