শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০৮ টাকায় ডলার কিনবে সব ব্যাংক

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২.৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক:

দেশের ডলার সংকট শুরুর পর এই প্রথম ডলারের ক্রয়–বিক্রয়ের রেট নির্ধারণ করল ব্যাংকগুলো। এখন থেকে ব্যাংকগুলো বিভিন্ন দেশে এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসীদের কাছে থেকে প্রতি ডলার সর্বোচ্চ ১০৮ টাকায় কিনবে।

অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো ১০৮ টাকা দরে রেমিট্যান্স সংগ্রহ করবে। আর রপ্তানি বিল নগদায়ন হবে প্রতি ডলার ৯৯ টাকা দরে। অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নের মোট খরচ গড় করে তা ১০৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করবে।

ব্যাংকগুলো সেই রেটের সঙ্গে আরও এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ১০৪ টাকা ৫০ পয়সা।

সব মিলিয়ে এলসি সেটেলমেন্টের জন্য ডলার বিক্রি হবে ১০৪ টাকা ৫০ পয়সায়। এতে কিছুটা খরচ কমবে আমদানিকারকদের।

রোববার সোনালী ব্যাংকের বোর্ড রুমে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন— বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com