বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

১৫ নভেম্বর থেকে বিএসইসি’র লেনদেনের নতুন সময়

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১২.১৮ পিএম

মন্ত্রিপরিষদ থেকে অফিসের সময়সূচি নির্ধারণের পর শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) থেকে মঙ্গলবার (৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা ২৫ থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। ১০ মিনিটে পোস্ট ক্লোজিং হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ২টা ৫০ থেকে ৩টা। আগামী ১৫ নভেম্বর থেকে এই সময় সূচি কার্যকর হবে।

বিএসইসি জানিয়েছে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com