বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ শহরজুড়ে অবৈধ ব্যাটারিচালিত রিকশার দাপট জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি গাজী নজরুলের এমপি পদ থাকা নিয়ে প্রশ্ন, আচরণবিধি চায় টিআইবি উল্লাপাড়ায় ২১.২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভূ-উপরিস্থ পানি শোধনাগার উদ্বোধন ‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’ ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ নতুন রোগী কিলোমিটারপ্রতি বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৭ প্রাণহানি

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৩০ পিএম

অনলাইন ডেস্ক॥



দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৫৩ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৯১৬ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৯৪ জন রয়েছেন।

খুলনা বিভাগে ভর্তি হয়েছে ৩৪৯ জন। বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৬ হাজার ৯১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও ডেঙ্গুর বিস্তার দেখা যাচ্ছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com