শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

২৭৩ কোটি টাকা ঋণ আদায় রাকাবের

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯.০৯ এএম

এফবিডি ডেস্ক॥

মহাক্যাম্পের মাধ্যমে ২৭৩ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) । গত ২২ -২৩ নভেম্বর রাকাবের সকল শাখায় এই ঋণ আদায় মহাক্যাম্প হয়।

রাকাব পিআরও দপ্তর সূত্রে জানা যায়, এই ঋণ আদায় মহাক্যাম্পে ১৪ হাজার ১০৮ জন ঋণ গ্রহীতার কাছ থেকে প্রায় ২৭৩ কোটি ৩০ লাখ টাকা বকেয়া আদায় হয়েছে। এখানে শ্রেণীকৃত ঋণ ছিল ২৭ কোটি ২০ লাখ, সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ ১৯৮ কোটি ২২ লাখ, পুনঃতপশিলকৃত ঋণ ২১ কোটি ৯৪ লাখ, এক্সিট সুবিধার আওতায় প্রদানকৃত ও অন্যান্য ঋণ থেকে আদায় ২৫ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে রাজশাহী বিভাগ ১৫৪ কোটি ৯৭ লাখ, রংপুর বিভাগ ১১৭ কোটি ৬১ লাখ এবং স্থানীয় মুখ্য কার্যালয় ৭১ লাখ টাকা আদায় করে।

মহাক্যাম্পে ঋণ আদায়ের পাশাপাশি বিভিন্ন হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৬৯ লাখ টাকা আমানত সংগ্রহ এবং উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com