মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

৪৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ শর্ত ছাড়াই

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ২.২০ পিএম

কোনো শর্ত ছাড়াই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার আইএমএফ মিশনের সঙ্গে ১৫ দিনের সিরিজ বৈঠকের সমাপনী দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা আইএমএফ থেকে যেভাবে ঋণ সহযোগিতা চেয়েছিলাম সেভাবেই বাংলাদেশকে মোট সাত কিস্তিতে ৪৫০ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে। যার প্রথম কিস্তি ৪৪৮ দশমিক ৪৮ মিলিয়ন ডলার ছাড়ের প্রক্রিয়া শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে।

‘এরপর পরবর্তী ছয় কিস্তি সমান করে মোট ৬৫৯ মিলিয়ন ডলার করে ছাড় করবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মধ্যে এই ঋণ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ঋণের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে সাড়ে পাঁচ থেকে দশ বছর।’

ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com