বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪.৩৮ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



আগামী দুই দিন দেশে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে এই সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা জানিয়ে এক পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

আগামী ২ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী পানি ফেনী জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোয় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়াও এই সময়ে ফেনী নদীর চট্টগ্রাম জেলায় পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে তৃতীয় দিনে পানি সমতল হ্রাস পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

ফলে এই সময়ে তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

ফলে এই সময়ে সোমেশ্বরী, ভুগাই-কংস নদীগুলোর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা অংশে পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজমান রয়েছে।

আগামী ২ দিন এমন জোয়ার অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com