সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

৪ দফা দাবিতে সিরাজগঞ্জে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ২.২৪ পিএম
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার॥


চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অনিদিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট করে বিক্ষোভ করছেন সিরাজগঞ্জ সাধারন ম্যাটস ঐক্য পরিষদের শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সরকারী মেডিক্যাল এ্যাসিসস্টেন টেনিং স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিদিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট বিক্ষোভ করেন । এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দিতে দেখা যায়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে বলেন, অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূণ্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারী/বেসরকারি পর্যায়ে নতুন পদের দাবী। ৪ বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ১বছর ইন্টার্নশীপের দাবী। এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড-বাতিল করে স্বতন্ত্র “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ডের দাবী ও সেই সাথে আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ চেয়ে চার দফা দাবী জানান শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন,ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর, ম্যাটস সমন্বয়ক ২য় বর্ষ ফাহমিদা ফারজানা ফুল, ম্যাটস শিক্ষার্থী ৩য় বর্ষ মোছা: শাহনাজ বেগম, ম্যাটস সমন্বয়ক ৩য় বর্ষ আহসান হাবীব মানিকসহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com