সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

৮৯ কোটি টাকার লেনদেন ব্লকে

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২.০০ পিএম

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে আজ বুধবার মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫ লাখ ৪১ হাজার ৩৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৯ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের। ৩৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

১৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, এসিআই, একমি ল্যাবরেটরিজ, এডিএন টেলিকম, এএমসিএল প্রাণ,অ্যাসোসিয়েটেড অক্সিজেন, অ্যাপেক্স ট্যানারি, বিএটবিসি, বিডি থাই ফুড, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ফেডারেল ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, গ্রামীণফোন, গ্রামীণ স্কিম-২, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কেডিএস এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, ম্যারকো, নাহি অ্যালুমিনিয়াম,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড, প্যারামাউন্ট টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, শাইনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com