বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

এইচএসসির ফলাফল ঘোষণায় যে পরিবর্তন আসছে

  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১২.৪৮ পিএম
ফাইল ছবি


অনলাইন ডেস্ক


আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। ওই দিন বেলা ১১টায় সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। তবে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। জানা গেছে, এবার অন্য বছরের মতো সরকারপ্রধান ফল ঘোষণা করবেন না। প্রধান উপদেষ্টা এমনকি শিক্ষা উপদেষ্টাও এবার এইচএসসি ও সমমানের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন না। বরং এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেবেন।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এবার ফল প্রকাশ হবে কিছুটা ভিন্ন ধারায়। বোর্ডগুলো নিজ উদ্যোগে ফল প্রকাশ করবে। তবে সময়টা কেন্দ্রীয়ভাবে ঠিক করে দেওয়া হয়েছে। সেটা হলো, সকাল ১১টা। ওই সময় সব বোর্ড আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফল প্রকাশ করবে।

একই সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানও ফল পেয়ে যাবে। তারা নিজ নিজ প্রতিষ্ঠানে ফলাফল টাঙিয়ে দিতে পারবে।’

আগের প্রক্রিয়া থেকে এবার অন্তর্বর্তী সরকার বেরিয়ে এসে বোর্ডগুলোকে ফল প্রকাশের ঘোষণা দেওয়ার সুযোগ করে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রক্রিয়া বোর্ডগুলোকে জানানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com