শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি এক সিনেমার পরেই অভিনয় ছাড়েন শাহরুখের নায়িকা, স্বামী ৪৮ হাজার কোটি রুপির মালিক মেঘনায় ট্রলারডুবি: ৩ ছেলে-মেয়ের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ বাবা হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু আপত্তিকর অবস্থায় ইবির শিক্ষার্থী যুগল আটক, আজ বিয়ে পুলিশের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী: ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে কঠোর ব্যবস্থা হাম ও উপসর্গে একদিনে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৬৫ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩ ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

হাম ও উপসর্গে একদিনে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৬৫

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮.০৪ পিএম

টিডিএস ডেস্ক॥



দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত ১ হাজার ৮৪ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com