শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি এক সিনেমার পরেই অভিনয় ছাড়েন শাহরুখের নায়িকা, স্বামী ৪৮ হাজার কোটি রুপির মালিক মেঘনায় ট্রলারডুবি: ৩ ছেলে-মেয়ের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ বাবা হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু আপত্তিকর অবস্থায় ইবির শিক্ষার্থী যুগল আটক, আজ বিয়ে পুলিশের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী: ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে কঠোর ব্যবস্থা হাম ও উপসর্গে একদিনে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৬৫ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩ ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

আপত্তিকর অবস্থায় ইবির শিক্ষার্থী যুগল আটক, আজ বিয়ে

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১.২১ পিএম

ইবি প্রতিনিধি॥



ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটক করেছেন স্থানীয় লোকজন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদ-সংলগ্ন কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সম্মতিতে আজ শনিবার সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

জানা যায়, আটককৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ বর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী। গত সাত দিন ধরে ওই শিক্ষার্থী যুগল রাতের আঁধারে স্থানীয় এলাকার বাগানের ভেতরে আসা-যাওয়া করতেন। স্থানীয় কয়েকজন তাদের ওপর নজর রাখলেও এতদিন তাদের আটক করা সম্ভব হয়নি। শুক্রবার রাত ৮টার পর তারা বাগানের ভেতরে দুই ঘরের মাঝামাঝি স্থানে অবস্থান করলে স্থানীয় লোকজন তাদের আটক করেন।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন ও দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও প্রেমিক যুগল উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা শেষে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতিতে আজ (শনিবার) তাদের দুই পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

আটককৃত ছেলে শিক্ষার্থী বলেন, গত ৭/৮ মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তা ছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমরা তাদেরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা আজ ওই দুই শিক্ষার্থীর পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করবো।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com