বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান: হাসনাত আবদুল্লাহ

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৪২ পিএম

টিডিএস ডেস্ক॥



হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তার দাবি, ধ্বংসপ্রাপ্ত ওই গাড়ির ড্রাইভিং সিটে বসতে তারেক রহমানকে উৎসাহ ও প্ররোচনা দিয়েছেন সালাহউদ্দিন আহমদসহ বিএনপির প্রভাবশালী নেতারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হাসনাত।

পোস্টে তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তাহীনতার পেছনে বিএনপির সংস্কারবিরোধী অবস্থান দায়ী। তার ভাষ্য, সংস্কারের বিরোধিতা করে তারেক রহমান শেখ হাসিনার রেখে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্রব্যবস্থার ভালো চালক হতে চেয়েছেন।

হাসনাত আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের পুনর্গঠন ও সংস্কার। কিন্তু গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক ও স্বাধীন পুলিশ কমিশনসহ বিভিন্ন সংস্কারে বিএনপি বাধা দিয়েছে।

তার দাবি, বিএনপির সংস্কারবিমুখ অবস্থানের কারণে তরুণ প্রজন্মের প্রত্যাশিত রাষ্ট্র কাঠামো বাস্তবায়িত হয়নি। বরং রাষ্ট্রে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও বিচারহীনতা বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন রাষ্ট্রব্যবস্থায় জনগণ বলতে কেবল দলীয় নেতাকর্মীদের বোঝানো হচ্ছে এবং দায়বদ্ধতার বদলে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, তারেক রহমান ও বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশা ভঙ্গ করেছেন এবং এই অবস্থান ভবিষ্যতে তারেক রহমানের জন্য বিপর্যয় ডেকে আনবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com