বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই সংকট নিরসন, কীভাবে ? ব্যাখ্যা চায় কমিটি তথ্য অধিকার আইন: সচেতনতা বাড়লেও প্রয়োগে ভীতি ও ঘাটতি, আটকে আছে সাড়ে ৮০০-এর বেশি শুনানি একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামায়াতের সাবেক এমপির জামাতা ডিবি হেফাজতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭.০২ পিএম

সেলিম তালুকদার, শাহজাদপুর থেকে:



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, “স্থানীয় কমিউনিটির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় এ সম্পর্ক আরও গভীর হবে।”

শিক্ষার্থীদের সাম্প্রতিক কিছু অপ্রীতিকর ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “শিক্ষার্থীরা আমাদেরই সন্তান। তাদের শাসন করার পাশাপাশি ভালোবাসা ও দিকনির্দেশনা দেওয়া আমাদের সবার দায়িত্ব। তারা যেন স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম চালাতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

ঘটনার পর পুলিশ ও প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ধন্যবাদ জানিয়ে উপাচার্য আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও ইতিবাচক অর্জনগুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত প্রতিনিধিরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ও নায়েবে আমির আব্দুল মালেক।

এছাড়াও শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি জাফর লিটন ও সাধারণ সম্পাদক আলামিন হোসেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, শাহজাদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী তামিম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রহমান সভায় অংশ নেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com