শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ

  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৩৮ পিএম

শাহজাদপুর প্রতিনিধি॥



সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি সকালে উপজেলার করশালিকা শিকদার পাড়া কৃষক সমবায় সমিতির ৩০ জন সদস্যের মাঝে এ ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সরকারের নির্দেশনা ও পল্লী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, শাহজাদপুর ইউসিসিএল-এর সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী।

এ সময় বিআরডিবির কর্মকর্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঋণের সুষ্ঠু ব্যবহার করে কৃষি ও অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্রাপ্ত গাছের চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে কৃষক সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন এবং বিআরডিবির এমন উদ্যোগকে স্বাগত জানান।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com