রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মনোহারী দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৫ পিসসহ গ্রেপ্তার ১ রূপপুরে নিরাপদে পৌঁছেছে ইউরেনিয়াম জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত বেলকুচিতে ডেঙ্গু উপসর্গে কুরআনের ১০ পারা হাফেজের মৃত্যু অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

বেলকুচিতে ডেঙ্গু উপসর্গে কুরআনের ১০ পারা হাফেজের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫.১০ পিএম

বেলকুচি প্রতিনিধি॥



সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

​নিহত কিশোরের নাম মো: শাফিন (১২)। সে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের মোঃ সাখাওয়াত হোসেন মিঠু’র ছোট ছেলে। শাফিন স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল এবং ইতিমধ্যে ১০ পারা কুরআনের হাফেজ হয়েছিল।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে শাফিনের শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জের ‘আভিসিনা হাসপাতালে’ ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

​সেখানে আরও দুদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা জানান, ডেঙ্গুর জটিলতায় তার লিভারে সমস্যা দেখা দিয়েছে এবং তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

​নিহতের চাচা শাহাদত হোসেন জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তারা অ্যাম্বুলেন্সযোগে শাফিনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকার বিভিন্ন হাসপাতালে শয্যা (সিট) না পেয়ে শেষ পর্যন্ত ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ফজরের নামাজের পর তার মৃত্যু হয়।

শুক্রবার বাদ জুম্মা কলাগাছি ঈদগাহ কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে সংশ্লিষ্ট কবরস্থানে দাফন করা হয়।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com