শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত বেলকুচিতে ডেঙ্গু উপসর্গে কুরআনের ১০ পারা হাফেজের মৃত্যু অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫.২২ পিএম

ময়মনসিংহ প্রতিনিধি॥



ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাত আরোহীর মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিন পুরুষ, তিন নারী ও একটি শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান চালক ও তার সহকারী। পরে পুলিশ বাসটি আটক করে। তবে বাসের চালক ও তার সহকারীকে পাওয়া যায়নি। তাদের আটক করার চেষ্টা চলছে। নিহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী।

নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। তারা জামালপুর থেকে গাজীপুর যাচ্ছিলেন। মোফাজ্জল গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। নিহত অপর তিনজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com