রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

মনোহারী দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৫ পিসসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২.২৭ পিএম

সেলিম তালুকদার, শাহজাদপুর:



সিরাজগঞ্জের শাহজাদপুরে মনোহারী দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে মো. আকাশ (২৩) নামে এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২ অক্টোবর মধ্যরাতে বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণপাড় এলাকা থেকে শাহজাদপুর থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে তাঁকে আটক করা হয়। আকাশ বাঘাবাড়ী পূর্বপাড়া গ্রামের আঃ মমিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে পালানোর চেষ্টাকালে তাঁকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দোকানে থাকা সিগারেটের বাক্স থেকে ১.৫ গ্রাম ওজনের ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com