রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫.২৯ পিএম

ফরিদপুর প্রতিনিধি॥



বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে। তবে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে দেশকে একটি টেকসই ও ইতিবাচক অর্থনৈতিক ধারার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনের প্রেক্ষাপট তুলে ধরে শামা ওবায়েদ বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য এক অনন্য ঐতিহাসিক মাইলফলক। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একই পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের এমন নজির বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার সেখানে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীও জাতিসংঘে ভাষণ দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমার নির্বাচনী এলাকায় শতভাগ শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে সে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি—যে দলেরই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় আনতেই হবে এবং এ বিষয়ে কোনো ধরনের তদবির বরদাশত করা হবে না। সাধারণ জনগণের ভালোবাসাই আমার একমাত্র শক্তি।’

সরকারের পথচলার প্রাথমিক সংকটগুলো তুলে ধরে তিনি জানান, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব নেওয়ার পর অভ্যন্তরীণ বহুমুখী চ্যালেঞ্জের পাশাপাশি বৈশ্বিক সংকটের মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে দেশকে বড় ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, পূজাসহ যেকোনো ধর্মীয় উৎসবকে ঘিরে সুযোগসন্ধানী ও ফ্যাসিবাদী দুষ্কৃতকারীরা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী অপশক্তি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com