রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬.০৫ পিএম

সেলিম তালুকদার, শাহজাদপুর:

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় প্রায় কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় আজ রোববার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী জব্দ করেছেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজার সংলগ্ন নূর সুপার মার্কেটের মালিক মোছাঃ তাজলিন রহমান একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় দীর্ঘ দিন ধরে ওই সরকারি খাস জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি সেখানে অবৈধভাবে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করেন।

বিষয়টি নজরে এলে গতকাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রাশেদ হাসান লিখন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং জমির বৈধ কাগজপত্র নিয়ে রোববার সকালে ভূমি অফিসে উপস্থিত হতে মার্কেট মালিকপক্ষকে নোটিশ প্রদান করেন। তবে প্রশাসনের এই নির্দেশ তোয়াক্কা না করে রোববার সকালেও রাজমিস্ত্রি দিয়ে পুরোদমে নির্মাণকাজ চালিয়ে যায় অভিযুক্ত পক্ষ।

প্রশাসনের নির্দেশ অমান্য করে কাজ চালু রাখার খবর পেয়ে আজ বিকেল ৫টার দিকে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল ইসলাম সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বেআইনিভাবে কাজ চালিয়ে যাওয়ার সত্যতা পেয়ে তাৎক্ষণিক তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত রড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই জমিতে সব ধরণের নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম জানান, সরকারি সম্পত্তি জবরদখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। অভিযুক্তের কাগজপত্র যাচাই-বাছাই করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com