রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

নাগরিকদের বাংলাদেশে না আসার পরামর্শ যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১০.২০ এএম

আন্তর্জাতিক ডেস্ক:

নভেল করোনাভাইরাসের কারণে নিজেদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ডিপার্টমেন্ট অব স্টেট-এর ট্রাভেল স্টেট বিভাগ গত মঙ্গলবার তাদের আপডেট করা বিবৃতিতে এই খবর দেয়।

গত জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছিল। এবার সরাসরি না আসার পরামর্শ দিয়ে বলেছে, ‘কভিড-১৯ রোগের কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। বাংলাদেশে অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণ থেকে রক্ষা পেতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন।’

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাংলাদেশের জন্য লেভেল-৪ ট্রাভেল হেলথ নোটিশ জারি করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে এই মুহূর্তে কভিড-১৯ খুব বেশি ছড়াচ্ছে।

যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপেও যেতে নিষেধ করেছে।

বাংলাদেশ ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র বিবৃতি দিলে নির্ধারিত কিছু ভাষা ব্যবহার করে। প্রায় প্রতিটি বিবৃতিতেই একই কথা দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবারও তারা লিখেছে, ‘কোনো ধরনের ইঙ্গিত ছাড়াই বাংলাদেশে পাবলিক এরিয়া এবং ভ্রমণস্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে। নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি কর্মকর্তাদের চলাচল এবং ভ্রমণ বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।’

বাংলাদেশে বিদেশিদের ওপর অপরাধের প্রভাব সাধারণত কম। তবু ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমার থেকে সচেতন থাকতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com