বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

থ্রি-পিসের লোভে সন্তানকে বিক্রি করে দিলেন মা

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১, ১১.০১ এএম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কাটাখালী এলাকার আব্দুল খালেকের স্ত্রী জান্নাত আরা বেগম। ২৬ এপ্রিল সকালে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একটি ফুটফুটে সন্তান প্রসব করেন তিনি। পরে মাত্র ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের লোভে শিশুটিকে বিক্রি করে দেন।

দায় এড়াতে সন্তান চুরি হয়ে গেছে বলে অভিনয় শুরু করেন জান্নাত। শুক্রবার রাতে এ বিষয়ে চকরিয়া থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে শিশুটিকে। এরপর তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা।

জানা গেছে, ডুলাহাজারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্মের পর ওই রাতেই স্থানীয় শাহাব উদ্দিনের স্ত্রী মিনু আরার মাধ্যমে ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের বিনিময়ে খুটাখালীর এক ব্যক্তির কাছে নবজাতককে বিক্রি করে দেন জান্নাত আরা বেগম।

ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান, শিশুটিকে চুরি করা হয়নি। ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের লোভে মিনু আরার কাছে বিক্রি করে দিয়েছে মা জান্নাত আরা। পরে মিনু আরা শিশুটিকে ৬০ হাজার টাকায় অন্য একজনের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে কথা কাটাকাটির যেরে মিনু আরার বিরুদ্ধে সন্তান চুরির অভিযোগ করেন জান্নাত আরা।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, শিশুটিকে খুটাখালী থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তে মূল ঘটনা বেরিয়ে এসেছে। পরে শিশুটিকে ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com