শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক গভীর: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৬.৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক গভীর বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী  ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের অর্থনীতির ভিত অনেক গভীর। বাংলাদেশের রিজার্ভ ৫২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ রিজার্ভ দিয়ে এক বছরের পণ্য কেনার সামর্থ আমাদের আছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে যে রেমিট্যান্স আসে এবং যে রফতানি আয় তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ যে বাজার রয়েছে, সেটিও অনেক বড়।

বিদ্যুৎখাতে যে ভর্তুকি দেওয়া হয় সেটি কোনো সংকটে ফেলছে কিনা- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎখাতে তো প্রচুর ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকি না দিলে তো বিদ্যুতের দাম অনেক বাড়বে। সাধারণ মানুষের কথা চিন্তা করে বিদ্যুৎখাতে ভর্তুকি দেওয়া হচ্ছে।

র‍্যাব কর্মকর্তাদের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞার প্রশ্নে মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভূমিকার প্রশংসা করেছে। এটি নিয়ে উভয় দেশ কাজ করছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com