মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষা দিল সুইটি

  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২.৪২ পিএম
সুমাইয়া আক্তার সুইটি

কুমিল্লা প্রতিনিধি

বাড়িতে যখন মৃত বাবার শেষ গোসলের কাজ চলছিল তখন চোখের পানিতে বুক ভাসিয়ে সুইটি রওনা হয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে। শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পিতৃশোককে শক্তিতে পরিণত করে অদম্য সুমাইয়া আক্তার সুইটি শেষ পর্যন্ত পরীক্ষার হলে ছিলো। শনিবার ছিল তার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।

জানা গেছে, সুমাইয়ার বাবা আবুল কাশেম ছিলেন গাড়ি চালক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সুমাইয়া সবার বড়।

কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুইটি ভালো শিক্ষার্থীর পাশাপাশি একজন ভালো সংগঠক। শুক্রবার রাতে সুইটির বাবা আবুল কাশেম মারা যান। সকালে পরীক্ষা দিবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। নিজেকে সামলে নিয়ে বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে চৌয়ারা গালর্স স্কুলের কেন্দ্রে পরীক্ষা দেয়।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। তিনি জানান, আমি যখন জানতে পারি মেয়েটি বাড়িতে বাবার মরদেহ রেখেই পরীক্ষা দিতে আসছে তখন হলে শিক্ষকদের বলেছি মেয়েটি যেন নার্ভাস না হয়, সেদিকে খেয়াল রাখতে। পরীক্ষা শেষে যেন সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

কান্নাজড়িত কণ্ঠে সুইটি জানায়, বাবার স্বপ্ন ছিলো আমি যেন শিক্ষক হই। স্বপ্ন পূরণে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যাই। আমার বাবার জন্য দোয়া করবেন। যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com