রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

স্বপ্ন ছুঁয়ে ইতিহাস গড়ল মেয়েরা

  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩.২৮ পিএম

ক্রীড়া ডেস্ক:

২০১৬ সালে ফাইনালে উঠলেও ভারতের কাছে হারলে স্বপ্ন ছোঁয়া হয়নি বাংলাদেশের মেয়েদের। এবার আর সেই ভুল করলেন না সাবিনা-সানজিদারা। কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মেয়েদের ৩-১ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবারের্ মতো ট্রফি জিতে ইতিহাস গড়ল লাল-সবুজের প্রতিনিধিত্বকারী।

বাংলাদেশের হয়ে দুটি গোল করেন শ্রীমতি কৃষ্ণা রানি সরকার। এছাড়া একটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন আনিতা বাসনাত।

কাঠমুণ্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা। সেই ধারবাহিকতায় ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে গেল বাংলাদেশ। এ সময় ডান প্রান্ত থেকে ক্রস করেন কৃষ্ণা রানি সরকার। আর টোকা দিয়ে বল নেপালের জালে পাঠিয়ে দেন শামসুরন্নাহার।

এরপর ম্যাচের ৪১তম মিনিটে এবার নিজেই গোল করেন আগের গোলের যোগানদাতা কৃষ্ণা রানি সরকার। এদিকে প্রথমার্ধে গোলের দেখা পায়নি নেপাল। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

উল্লেখ্য, সাফের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে নিজেদের সবগুলো ম্যাচে জয় নিয়ে উঠে আসে সেরা চারে। সেমিফাইনাল পর্বের ম্যাচে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভুটনাকে। আর তাতেই দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে উঠে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com