রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

প্রিমিয়ার লিজিং: ১৩৩ কোটি টাকায় ২৪২ কোটি লোকসান…!

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ২.০৭ পিএম

স্টাফ রিপোর্টার॥

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ২০২১ সালের ব্যবসায় ১৩২ কোটি ৯৭ লাখ টাকার পরিশোধিত মূলধন দিয়ে শেয়ারপ্রতি ১৮.১৮ টাকা হিসেবে নিট ২৪১ কোটি ৭৪ লাখ টাকার লোকসান হয়েছে।

এই লোকসানের কারনে কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ২০২০ সালে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারপ্রতি ২.৯৩ টাকা করে মোট ৩৮ কোটি ৯০ লাখ টাকা লোকসান হয়েছিল।

২০২১ সালের এই বিশাল আকারের লোকসানের কারনে প্রিমিয়ার লিজিংয়ের সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ ঋণাত্মক দাঁড়িয়েছে ২.১২ টাকায়। অর্থাৎ ১৩২ কোটি ৯৭ লাখ টাকার মূলধনের কোম্পানিটির এখন ২৮ কোটি ১৯ লাখ টাকার সম্পদ ঋণাত্মক।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার লিজিংয়ে বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭০ শতাংশ। কোম্পানিটির শেয়ার দর বর্তমানে ফ্লোর প্রাইস ৬.৮০ টাকায় আটকে আছে।

 

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com