বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

পোশাক খাতের প্রদর্শনী : মেইড ইন বাংলাদেশ উইক উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৮.২৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক খাতের প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন। আজ রোববার (১৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সপ্তাহব্যাপী প্রদর্শনীতে বিদেশি ক্রেতারা অংশ নেবেন। বাংলাদেশকে ব্রান্ডিং করার পাশাপাশি বাংলাদেশের পোশাক খাত সম্পর্কে ক্রেতাদের স্বচ্ছ ধারণা দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানায় বিজিএমইএ।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করা হয়েছে। করোনা মোকাবিলায় পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।

এদিকে সোমবার (১৪ নভেম্বর) ঢাকা অ্যাপারেল এক্সপোর উদ্বোধন এবং ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে। পরের দিন মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশের সবুজ শিল্প ভ্রমণ করানো হবে বিদেশি ক্রেতাদের। একই দিনে ঢাকা অ্যাপারেল সামিট ও ডেনিম এক্সপোর উদ্বোধন হবে। শুক্রবার বিজিএমইএ’র ইনোভেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে শেষ হবে ‘মেইড ইন বাংলাদেশ উইক’।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com