বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

ডিজিটাল ট্রানজেকশন সেবা ‘বিনিময়’র উদ্বোধন করলেন জয়

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৮.৩২ এএম

ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম ‘বিনিময়’র আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। রোববার (১৩ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু’তে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

স্বচ্ছতার সঙ্গে পেমেন্ট সিস্টেমের মধ্যে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করতে এই সেবা চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় জানান, আগামী কয়েক বছরের মধ্যে সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজড হবে।

জানা গেছে, ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারের সঙ্গে তৃতীয় পক্ষ হিসাবে ইলেকট্রনিক লেনদেনে যুক্ত করবে ‘বিনিময়’।

এতে একজন গ্রাহক কার্ডের মধ্যে দ্রুত সেবা পাবেন। আর গ্রাহক তার লেনদেনর জন্য অর্থের পরিমাণ জানতে পারবেন। জানা যাবে ব্যালেন্স ট্রান্সফার এবং লেনদেন শেষে ক্ষুদেবার্তার মতো সেবা।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বিনিময় প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিটি লেনদেনের বিপরীতে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠানকে বিনিময় কর্তৃপক্ষকে ৫০ পয়সা ফি দিতে হবে। এটি ব্যবহারের জন্য সার্ভিস চার্জের সঙ্গে একটি নিদিষ্ট হারে ভ্যাট প্রযোজ্য হবে। আর ব্যাংক থেকে অর্থগ্রহণকারী প্রতিষ্ঠান ব্যাংক হলে ইনঅপরেবল ফি প্রযোজ্য হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com