শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

২০২৩ সালে ব্যাংকে ছুটি ২৪ দিন

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১০.৪৭ এএম

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে দেশের তফসিলি ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ ছুটির তালিকা প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী ২০২৩ সালে ছুটির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শবে বরাত, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবে কদর, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে মহান মে দিবস, ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৮-৩০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
এসব দিবস বা তারিখে ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ এ দিনগুলোতে ব্যাংকে কোনো লেনদেন হবে না।
ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com