মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ডেঙ্গুতে ২১ দিনে ৯৩ ‍মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১২.০০ পিএম

স্টাফ রিপোর্টার॥

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মারা গেলেন ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬০৬ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৯ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে দুই হাজার ৩৫১ জন। অধিদপ্তর জানিয়েছে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৩ হাজার ৪১৩ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৩৪ জন। যা দেশে ডেঙ্গুর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু।

অধিদপ্তরের মতে, চলতি বছরের জানুয়ারিতে ১২৬ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। যদিও ফেব্রুয়ারি ও মার্চে প্রকোপ বেশ কমে আসে। ওই দুই মাসে ২০ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়। এপ্রিলে হাসপাতালে ভর্তি হয় ২৩ জন রোগী।

এরপরই বাড়তে থাকে রোগী সংখ্যা, মে মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৩ জন। জুনে রোগী সংখ্যা প্রায় তিনগুণের বেশি হয়ে দাঁড়ায় ৭৩৭ জনে। ওই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, মারা যায় একজন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com