সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

আজ জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮.২৩ এএম

স্টাফ রিপোর্টার॥

জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮-১৯ আজ বিতরণ করা হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ একজিবিশন সেন্টারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রপ্তানিতে অবদান রাখায় ২০১৮-১৯ অর্থবছরে দেশের ৭২টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত করা হয়েছে। সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানের নাম গত ২১ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে প্রকাশ করেছে। এখন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com