শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

পুঁজিবাজার এক দিনের উত্থানের পর ফের দরপতনে

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১১.৪০ এএম

এক দিন উত্থান তো তিন-চার দিন দরপতন, এক মাসের বেশি সময় ধরে এভাবেই চলছে দেশের পুঁজিবাজারের লেনদেন। চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবসের নেতিবাচক প্রবণতার পর মঙ্গলবার সূচক কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এক দিন না যেতেই আবারও মূল্যসূচকের পতন হলো। বুধবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর প্রধান সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৭ পয়েন্টে।

তবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ৬৮ লাখ টাকা; যা আগের দিনের চেয়ে ১১২ কোটি বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে তালিকাভুক্ত ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়নি। ফলে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন হয়েছে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ২০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩০টির।

ডিএসইতে লেনদেনে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির ৬৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেনিক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা ওরিয়ন ফার্মার ২৪ কোটি ১৪ লাখ, নাভানা ফার্মার ২২ কোটি ২ লাখ ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫৯ টাকা ৬০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা অ্যাডভান্ট ফার্মা লিমিটেডের ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ২৪ টাকা ৮০ পয়সায়। এ ছাড়া সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৩৫, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৬ ও মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের ৪ দশমিক শূন্য ৩ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড। শেয়ারটির দর ৯ দশমিক ১০ শতাংশ কমে সবশেষ ১১৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে আছে এডিএন টেলিকম লিমিটেড। তার দাম ৮ দশমিক ২৪ শতাংশ কমে লেনদেন হয়েছে ৯৮ টাকায়। এ ছাড়া বাংলাদেশ মনোস্পুল পেপার ৭ দশমিক ২১, জেমিনি সি ফুড ৬ দশমিক ৮৫ ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৬ দশমিক ৬৭ শতাংশ দর হারিয়েছে।

এদিকে মূল বাজারের ধারাবাহিকতায় নেতিবাচক প্রবণতা ছিল ডিএসইর এসএমই বোর্ডেও। ডিএসএমই-এক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৪০ পয়েন্টে। লেনদেন হয়েছে ১০ কোটি ১ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩ কোটি বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com