শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সাপ্তাহিক লেনদেনের ৪০ শতাংশ শীর্ষ দশের দখলে

  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১১.৩৩ এএম

এফবিডি ডেস্ক॥

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে লেনদেনের প্রায় ৪০ শতাংশই ছিল ১০ কোম্পানির দখলে। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র দেওয়া তথ্য মতে, সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৪৮২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির হাতবদল হওয়া শেয়ারের মূল্য ছিল ৮২০ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের এক সপ্তাহের লেনদেনের ৩৯ দশমিক ৭০ শতাংশ।

জানা গেছে, সপ্তাহজুড়ে ১৬৬ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদল হওয়ায় লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১১৭ কোটি ৯২ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সপ্তাহজুড়ে।

এছাড়াও নাভানা ফার্মার ৮৫ কোটি ৫২ লাখ ৯৭ হাজার, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭৮ কোটি ৮ লাখ ২৯ হাজার, ইস্টার্ন হাউজিংয়ের ৬৬ কোটি ৬৭ লাখ ৩২ হাজার, সি পার্লের ৬১ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫১ কোটি ৩০ লাখ ২৩ হাজার, সামিট অ্যালায়েন্সের ৪৯ কোটি ৮৩ লাখ ৬১ হাজার এবং স্কয়ার ফার্মার ৪৫ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com